• দেশজুড়ে
  • পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য :

পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য :

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য :

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

অদ্য ৯ মার্চ ( সোমবার), লালমনিরহাট জেলার পাটগ্রাম আদর্শ কলেজের আবুল হাশেম বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শহীদুল্লাহ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধার মাননীয় সংসদ সদস্য (লালমনিরহাট -২ আসনের ) জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি জনাব শাজাহান আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।