• জাতীয়
  • রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন এলাকায় পড়েছে শিলা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন এলাকায় পড়েছে শিলা

জাতীয় ১ মিনিট পড়া
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বিভিন্ন এলাকায় পড়েছে শিলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে৷ কিছু কিছু এলাকায় হয়েছে শিলাবৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (১ এপ্রিল) বিকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ছিল। সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর রাত ৮টার দিকে শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর আগমনের পূর্ববর্তী এই সময়টাতে এমন ঝড়-বৃষ্টি স্বাভাবিক। বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: রাজধানী মুষলধারে বৃষ্টি বিভিন্ন এলাকায় শিলা