ঝালকাঠিতে আন্তঃজেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে শহরের কলেজ রোড ইনডোর বয়েজ ক্লাবে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইন-চার্জগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইন্সপেক্টর (সশস্ত্র) আনিসুর রহমান।
টুর্নামেন্টে সিঙ্গেলে ১৬ জন এবং ডাবলসে ২৪ টি দল অংশগ্রহণ করছে।