অদ্য ১৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশে কর্মরত এসআই (সঃ) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ আব্দুর রশিদ-দ্বয় পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পরিধান করান অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানান। এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, জনাব মোঃ সফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট'সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।