বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের জননী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে ১৫ ই ফেব্রুয়ারি রবিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি এনামুল হক চৌধুরীর উদ্যোগে গোডাউন বাজারে দোয়া অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রদল সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা আল মামুনুর রশিদ মানিক,মনোহরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক,আফজাল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,যুবদল নেতা আতোয়ার রহমান,আশাদুল ইসলাম,আনিছুর রহমান চৌধুরী,বিএনপি নেতা মিঠু ব্যাপারীসহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্যে এনামুল হক বলেন,দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমান জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায় শুরু।যাহা আগামী দিনের জন্য দেশ ও দশের মঙ্গল হবে।তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।
সাবেক ছাত্রদল সভাপতি এনামুল চৌধুরীর উদ্যোগে তারেক রহমানের জন্য দোয়া ও মিষ্টি বিতরণ
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাইবান্ধা প্রতিনিধি