• জাতীয়
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

জাতীয় ১ মিনিট পড়া
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুই প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন।

নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার। গুরুত্বর আহতরা হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

Tags: নিহত বাংলাদেশি বিস্ফোরণ মালদ্বীপ গ্যাস সিলিন্ডার