• দেশজুড়ে
  • মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ, পাট ও হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মিঠাপুকুর কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীর পক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক জামান এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ১,৭০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে ধানের বীজ এবং ১৭০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক উপকারভোগী কৃষককে ৫ কেজি করে ডিওপি (DAP) ও ৫ কেজি করে এমওপি (MOP) সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে উন্নতমানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।